শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৫৫ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

ইসরায়েলের কারাগার থেকে ৫৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে গাজার আল-শিফা হাসপাতালের পরিচালকও রয়েছেন। খবর আরব নিউজ।

গত নভেম্বরে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে হামলা করে। তখন হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সেলমিয়াকে আটক করা হয়।

ইসরায়েলির বাহিনীর দাবি, এই হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেছে হামাস। এমনকি হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে একটি সুড়ঙ্গ উন্মোচনের দাবি করে তারা। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছেন আবু সেলমিয়াসহ অন্যান্য কর্মীরা।

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমা, বলেছেন, আবু সেলমিয়াসহ ৫৫ জন ফিলিস্তিনি বন্দিকে সোমবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ছাড়া বাকি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পাঁচজনকে দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর আবু সেলমিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিদিন তাদের শারীরিক ও মানসিক অবমাননার শিকার হতে হয়।

গত ৯ মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধসে পড়েছে। অধিকাংশ হাসপাতাল অচল হয়ে পড়েছে। এ ছাড়া অনেক হাসপাতালেলর কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এর ফলে ইসরায়েলি বোমায় হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের জীবন হুমকির মুখে পড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023