শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সড়কের কালিহাতী উপজেলার চরবাবলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১১ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। শনিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘সড়কে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দুটোই বেড়েছে। ফলে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। মহাসড়কে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।’

যাত্রী ও চালকরা জানান, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করলেও। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়কে শৃঙ্খলা না মেনে পাল্লাপাল্লি চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023