শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আদমদীঘিতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে বাগবিতণ্ডা, অভিমানে আত্মহত্যা করলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে বাগবিতণ্ডার পর অভিমান করে আত্মহত্যা করেছেন স্ত্রী লিমা আক্তার (১৯)। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমা উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের প্রবাসী মিঠু হোসেনের স্ত্রী।

জানা গেছে, উপজেলার তারতা গ্রামের আজিজার রহমানের ছেলে মিঠু হোসেন ছয় বছর ধরে মালয়েশিয়া থাকেন। একবছর আগে গাইবান্ধার পলাশবাড়ীর খলিলের মেয়ে লিমার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় তার। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের পর লিমা তার শ্বশুর বাড়ি থাকেন।

রোববার রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী মিঠুর সঙ্গে বাগবিতণ্ডা হয় লিমার। একপর্যায়ে রাত ১১টার দিকে ঘরের আঁড়ার সঙ্গে ওড়নার পেঁচিয়ে ফাঁস নেন তিনি। তাদের মধ্যে বাগবিতণ্ডার বিষয়টি প্রবাস থেকে মিঠু তার বাবাকে মুঠোফোনে জানান। এরপর লিমার শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023