শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ধারাবাহিক চালানের তৃতীয় দফার সামগ্রী রূপপুর প্রকল্পে এসে পৌঁছেছে। শুক্রবার সকাল পৌনে ১০টায় ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ব্যাপক নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছায়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রথম ও ৬ অক্টোবর দ্বিতীয় চালান এখানে পৌঁছায়। দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে ১৩ অক্টোবর। প্রতিবারের মতো এবারও ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে ভারি যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছানোর পর পর এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কান্তি কুমার মদক ইউরেনিয়ামের গাড়িবহর পৌঁছানোর খবর নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের গাড়ি রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023