শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আদমদীঘিতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন লোকমান আলী (৭৪) ও তার ছেলে জাহিদুর রহমান (৪৫)। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য জানান।

লোকমান আলী আদমদীঘি উপজেলার লক্ষ্মীকুল গ্রামের বাসিন্দা। জাহিদুর রহমান স্থানীয় আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে নিয়ে মোটরসাইকেলে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টেটফাস্ট কুরিয়ার লিমিটেডের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লোকমান আলী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদুর রহমানকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023