শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতা অবৈধ বালু ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

গতকাল ১৩ মার্চ সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা অবৈধ বালু ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলার বন কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে সন্দেহজনক ঘোরাফেরা কালে আদমদীঘি উপজেলার তালসন কালীবাড়ি এলাকার ফেরদৌস আলীর ছেলে হোসেন আলী (২৪) আটক করে। এ সময় তার কাছ থেকে সাদা পলেছিনে মোড়ানো এক পোটলা গাঁজা যার ওজন ১শ’ গ্রাম উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই রাতে পুলিশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী মধ্যেপাড়ার এলাকয় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় আদমদীঘি উপজেলার তারতা গ্রামের মৃত তাহের আলীর ছেলে একরাম হোসেনকে (৫২) আটক করেন। এ সময় তার হেফাজত থেকে বালু উত্তোলনের এক্সেভেটর মেশিন মাটি ভর্তি মাহিন্দ্র ট্রাক্টর বা কাকড়া উদ্ধার করে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। অপর দিকে গ্রেফতারি পরোয়ানামুলে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি দুপচাঁচিয়া উপজেলার সোহাগী পাড়ার জসিম উদ্দীনের ছেলে বেলাল হোসেনকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে আজ মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023