শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

গাইবান্ধার পলাশবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

পলাশবাড়ীতে কৃষকের চোখ ফাকি দিয়ে নকল কৃষি পণ্য বিক্রি ও বাজারজাত করে আসছে এক অসাধু কীটনাশক ব্যবসায়ী। এ নিয়ে এলাকার কৃষকদের মাঝে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ারা ভ্যারাইটি ষ্টোরের স্বত্বাধিকারী সাদা মিয়া ১০ বছর ধরে সার ও কীটনাশক ঔষধ বিক্রি করে আসছে। যার বীজ ডিলার লাইসেন্স নং- ১৫৪৬। ১৮ ফেব্রুয়ারী বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে সিনজেনটা কোম্পানির থিয়োভিট ও গ্রোজিন বিক্রিকালীন সময় সিনজেনটা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সেলস প্রমোশন অফিসার মিজানুর রহমান নকল পণ্য আটক করে এবং সংশ্লিষ্ট কৃষি অফিস ও থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। নকল সার ও কীটনাশক ব্যবসায়ী দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছে ।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃষি অফিসের এসএএও আব্দুল্যাহ মিয়া বলেন, ইতিপূর্বেও নকল সার বিক্রির অভিযোগে ওই নকল সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছিল। আমাদের মতে ওই সার ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ নকল পণ্য বিক্রির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এলাকার কৃষকরা বলেন, দীর্ঘ ১০ বছরে কতজন কৃষককে সে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে তার কোন হিসাব নাই। সংশ্লিষ্ট বিভাগের সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ওই দোকানে কীটনাশক বিক্রির কোন লাইসেন্স নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023