শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীন থেকে আগতদের ওপর কোভিড বিধিনিষেধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

চীনে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। এমন খবরের মাঝেই আগামী মাস থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এমন পরিপ্রেক্ষিতে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের ওপর নতুন করে কোভিড সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপের বিষয়টি ভাবছে মার্কিন প্রশাসন। খবর: বিবিসির। মার্কিন প্রশাসনের কর্তারা বলছেন, চীনে করোনা বাড়া সত্ত্বেও সংক্রান্ত তথ্য নিয়ে দেশটির স্বচ্ছতার ঘাটতির কারণে নতুন বিধিনিষেধের কথা ভাবা হচ্ছে। চীন অবশ্য বলছে, তাদের দেশেবিজ্ঞানভিত্তিককোভিডনীতিই মানা হচ্ছে। এরই মধ্যে চীনফেরত ব্যক্তিদের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে জাপান, মালয়েশিয়া তাইওয়ান। ভারতও শিগগিরই চীনফেরত যাত্রীদের বেলায় বিশেষ বিধিনিষেধ চালু করবে বলে জানিয়েছে। তবে চীনের সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশের আগেই ভারত এটি জানিয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনে কোভিড১৯ বেড়ে যাওয়ায় এবং দেশটিতে ভাইরাল জিনোম সিকোয়েন্সের তথ্যের ঘাটতির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।’ চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন অবশ্য পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা সংবাদমাধ্যমকে দোষারোপ করেছেন। চীনের কোভিড নীতিমালার অংশ তুলে ধরে হাইপ ওঠানো হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য জার্মানি বলেছে, তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখনই চীন থেকে আগতদের ওপর নতুন কোনো বিধিনিষেধ আরোপের কথা ভাবছে না তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023