শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ। রোববার (২৬ এপ্রিল) হুইলচেয়ারে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্ত্রীকে দেখতে আসেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তার স্বামী। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।
শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হলেও তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান সিফাত মাহমুদ। এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলে জানান ট্রাইব্যুনাল।

পরে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, দীপু মনির অসুস্থ স্বামী ট্রাইব্যুনালে এসেছেন। তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান। ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দিয়েছেন। শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর পুলিশের কয়েক সদস্য হুইল চেয়ারে থাকা তৌফিক নেওয়াজকে ধরে করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023