শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

হার্ট অ্যাটাকের আগে বুকের কোন পাশে ও কেমন ব্যথা হয়?

হেলথ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

 

শীত আসতেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঘটনা। শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই নয়, কম বয়সীদেরও হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। এজন্য সবারই উচিত সচেতন থাকা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর।

হার্ট সুস্থ রাখার যেমন কিছু নিয়ম কানুন আছে, ঠিক তেমনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও চিনে রাখা প্রয়োজন। না হলে ঠিক সময়ে সিগন্যাল দিলেও তা রোগী বুঝতে পারবেন না। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. অর্পণ চক্রবর্তী।

হার্ট অ্যাটাকের সিগন্যাল হিসেবে কোথায় ও কেমন ব্যথা হয়?

এই ব্যথা বুকের ঠিক মাঝখানে হয়। বুকের বাঁদিকেও মোচড় দিয়ে ব্যথা হতে পারে। হঠাৎ করেই প্রচণ্ড ব্যথা হতে পারে। মনে হবে শ্বাস আটকে যাচ্ছে। এ সময় বুকে ভীষণ চাপ অনুভূত হতে পারে।

বুক থেকে বাম হাত দিয়ে ব্যথাটা ধীরে ধরে নামতে শুরু করে। একই সঙ্গে শীতের মধ্যেও প্রচণ্ড ঘাম হতে পারে। পাশাপাশি মাথা ঘুরতে পারে। সঙ্গে থাকতে পারে বমি ভাব।

নারীদের মধ্যে বা যারা ডায়াবটিসের রোগী, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অন্যভাবে আসতে পারে। খুব বেশি বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়।

এক্ষেত্রে হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে।
একই সঙ্গে প্রচণ্ড ঘাম ও হঠাৎ মাথা ঘুরে যেতে পারে।

এছাড়া অনিয়মিত হার্ট বিট বা বুক ধড়ফড়ানিও হতে পারে। হঠাৎ করেই এসব উপসর্গ টের পেলে এড়িয়ে যাবেন না। এর প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।

বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ ঠিকই, তবে শরীরের অন্য জায়গায় ব্যথা হতে পারে। যেমন- মাড়িতে যন্ত্রণা, পিঠে হঠাৎ করে যন্ত্রণা, পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা, যা অনেকেই গ্যাস্ট্রিকের সঙ্গে ব্যাথা গুলিয়ে ফেলেন। তাই শরীরের কোথাও হঠাৎ যন্ত্রণা হলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হন। সূত্র: এবিপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023