বিষাক্ত কোকেন সেবনে আর্জেন্টিনায় ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বিষাক্ত কোকেন সেবনের পর আর্জেন্টিনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কোকেন সেবনে গুরুতর অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে অর্ধশতাধিক মানুষকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুয়েন্স আয়ার্স প্রদেশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায়।
প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনির একজন মুখপাত্র হাসপাতালে মৃতদের একটি তালিকা শেয়ার করেছেন। সেখানে বলা হয়, ১২ জনের মৃত্যু হয়েছে আর ৫০ জনের মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে প্রদেশের কর্তৃপক্ষ মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ওই কোকেনে হয়তো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল।

প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনি বলেন, আমরা ল্যাবের ফলাফলের জন্য অপেক্ষা করছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ত্রেস দি ফেবরেরো কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, এটি ‘ভেজাল কোকেন’ এর কারণে লোকদের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সচেতন ছিল এবং আরও মৃত্যু রোধ করতে জরুরি পরিষেবা এবং হাসপাতালের সঙ্গে কাজ করছে৷ গত ২৪ ঘণ্টার মধ্যে কেউ কোকেন কিনে থাকলে তা ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023