কানাডায় এক বাড়ি থেকে ৪ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি বাড়িতে গুলিবিদ্ধ চার মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বুধবার শহরের রিচমন্ড এলাকার একটি বাড়িতে মরদেহগুলো পাওয়া যায়। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তারা পরস্পরকে চিনতো বলে ধারণা পুলিশের।

তদন্তকারীরা জানায়, প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে এমনিতে শান্ত এই আবাসিক এলাকাটিতে ঘটা এ হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’বলে মনে হচ্ছে। তবে ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতা সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে পুলিশ।

তারা জানায়, মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান, তাদের ধারণা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাতে ঘটেছে।

তবে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023