শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

তুষারপাতে বিপর্যস্ত ইস্তাম্বুল, ছিন্নমূলদের আশ্রয়ে খুলে দেওয়া হলো ৭১ মসজিদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

ভারী তুষারপাতে বিপর্স্ত হয়ে পড়েছে তুরস্কের শহর ইস্তাম্বুল। বরফ পরিষ্কার এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে পৌঁছাতে কাজ করছে দেশটির সেনাবাহিনী।

বুধবার ভোর পর্যন্ত আড়াই ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার থেকে যান চলাচলের ওপর আরোপিত হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা। বন্ধ করা হয়েছে সব শিক্ষা-প্রতিষ্ঠান এবং শপিং মল। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন শহরের গর্ভনর। ছিন্নমূলদের আশ্রয়ে ৭১টি মসজিদ খুলে দিয়েছে ইস্তাম্বুল প্রশাসন।
এদিকে, প্রায় একদিন স্থগিত থাকার পর ইস্তাম্বুল আন্তর্জাতিক এয়ারপোর্টের একটি টার্মিনাল সীমিত পরিসরে চালু হয়েছে। গতিপথ পাল্টানো হচ্ছে অনেক ফ্লাইটের। তাতে ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। আগামী কয়েকদিনে বহাল থাকবে এই বৈরী আবহাওয়া। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023