স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পাকিস্তানের করাচিতে ফ্ল্যাটে ঢুকে হতবাক পুলিশের কর্মীরা। ঘরের মধ্যে এখানে সেখানে ছড়ানো এক ব্যক্তির খণ্ডবিখণ্ড দেহ। এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এক নারী!বৃহস্পতিবার রাতের ওই ঘটনা ইতিমধ্যেই ঝড় তুলেছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। খবর ইন্ডিয়া টুডের।

করাচির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) জানিয়েছেন, নিহত ব্যক্তি নাম মোহাম্মদ সোহেল (৭০)। তিনি সদর এলাকার আবদুল্লা হারুন রোডের ওই ফ্ল্যাটেরই বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় পুলিশ রুবাব নামে ৪৫ বছরের ওই নারীকে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় রুবাব খুনের কথা স্বীকার করেছেন।

তিনি প্রথমে জানিয়েছেন, সোহেল তার স্বামী। যদিও পরে নিহত ব্যক্তিকে নিজের দুলাভাই বলে দাবি করেন।

প্রতিবেশীদের দাবি, একসঙ্গে বসবাস করলেও দু’জনের বিয়ে হয়নি। তবে সোহলের আগের পক্ষের ছেলে পুলিশকে জানিয়েছেন, দু’জনের বিয়ে হয়েছে। গত ৬ বছর ধরে সোহেল এবং রুবার একসঙ্গে থাকতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, দাম্পত্য কলহের কারণেই এই খুন। তিনি বলেন, জেরায় রুবার জানিয়েছেন সোহালে মাদকাসক্ত ছিলেন। যদিও গ্রেফতারির সময় ওই নারীও নেশাগ্রস্ত ছিলেন।

তিনি জানান, ওই ভবনের এক বাসিন্দা সোহেলের ফ্ল্যাটের দরজার সামনে কাটা আঙুল ও রক্ত দেখতে পেয়ে থানায় ফোন করেছিলেন।

খবর পেয়ে সেখানে গিয়ে নিহতের দেহাংশগুলি উদ্ধার করে পুলিশ। সেগুলি জিন্না মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023