বাইকের টাকা না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

দাবি অনুযায়ী মোটরবাইক কিনে না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। পরে রক্তাক্ত অবস্থায় বিছানাতে ফেলে রেখে পালায় অভিযুক্তরা। এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার রাতে।

হত্যার শিকার নারীর নাম রুবি বিবি(২১)। ইংলিশ বাজার থানার কেষ্টপুরে ছিল ওই নারীর শ্বশুরবাড়ি। দুই বছর আগে পেশায় রাজমিস্ত্রি মেরাজুল শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৮ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে অভিযুক্ত স্বামী একটি মোটর বাইকের দাবি করেন। কিন্তু গরিব শ্বশুরের পক্ষে বাইক কিনে দেওয়া সম্ভব হয়নি। রুবির বাবার বাড়ি মালদা থানার বলাতুলি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় রুবিকে মালদা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বাবা মৈবুল শেখ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই জামাই মেয়ের ওপর নানা উছিলায় অত্যাচার চালাতে থাকে। মাস ছয়েক আগে জামাই বাইক দাবি করে। আমার পক্ষে তা দেওয়া সম্ভব নয় আমি তা জানিয়ে দিয়েছিলাম। তারপর থেকেই মেয়ের ওপর অত্যাচার বেড়ে যায়।

জামাই ও শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমার মেয়েকে খুন করেছে। রুবির চাচা রফিকুল ইসলামের অভিযোগ, খুন করার আগে আমাদের মেয়েকে মারধর করা হয়েছে। পুরো শরীরে রক্তের দাগ দেখতে পেয়েছি আমরা। আমরা নিশ্চিত মারধরের পর শ্বাসরোধ করে মেয়েকে খুন করা হয়েছে। আমরা থানায় সব জানিয়েছি। অভিযুক্তদের শাস্তির দাবি করছি আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023