শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

‘সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে’: বগুড়া জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম ডাবলু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি নুরুন্নবী, জাহাঙ্গীর হোসেন, রেহেনা আক্তার, হামিদুল হক তোতা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023