শিরোনাম :
পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি

বগুড়ায় যুবলীগ নেতা আদিলকে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বগুড়ায় জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলকে (৩৫) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শহরের খান্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আদিলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদিলের রাজনৈতিক দুইজন ঘনিষ্ঠ কর্মী কাদের ও মানিক। তাঁদের সঙ্গে মালতিনগর এলাকার রতন ও রেজার দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রতন ও রেজা গ্রুপের ১৫ থেকে ১৬ জন সদস্য মিলে কাদের ও মানিকের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি জানতে পেরে আদিল খান্দার বাজার থেকে তাঁর ওই দুই কর্মীর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় রতন ও রেজাদের সঙ্গে আদিলের দেখা হয়। আদিল তাদের বুঝাতে গেলে ১৫ থেকে ১৬ জন মিলে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে আক্রম করে।

আদিলের গলায় ও গালে গুরুতর জখম হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023