ইথিওপিয়ান বিমান বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরর।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানায় বিমান হামলা চালানো হয়েছে। এটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ব্যবহার করতো বলে দাবি তাদের।

সরকারের এক মুখপাত্র সেলামাউইত কাসসা দাবি করেন, আমাদের বিমান বাহিনী টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করতো তারা।

তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

এর আগে জাতিসংঘ চলতি অক্টোবরে দুটি হামলায় ওই অঞ্চলে তিন শিশুসহ আরও ১৮ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023