শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে সৌদি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান গতকাল শনিবার ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। দেশটির রাজধানী রিয়াদে গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

২০৩০ সালের মধ্যে ৪৫০ মিলিয়ন গাছ লাগানো ও ৮ মিলিয়ন অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রিন্স সালমান। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এভাবে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানোর মধ্যদিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে দেশটি।

এছাড়াও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক মিথেন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ মিথেন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
এদিকে, স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষাকে আরও জোরদার করতে সৌদি আরব গ্লোবাল ওশান অ্যালায়েন্সে যোগদান করেছে বলে জানিয়েছেন প্রিন্স সালমান। স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষায় ওশান এক্সপ্লোরেশন ফাউন্ডেশন গঠন করা ছাড়াও নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023