শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

করোনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১ জনে।

১০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা যান।

এর আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৬০৯টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ২৪৩ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ ৩ জন, পঞ্চাশোর্ধ ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জন।

এই ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ৪ জন, খুলনার ১ জন, বরিশাশের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023