শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

সাকিব-লিটনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

জুটি গড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ তারা ৭ ওভারে ৫০ রানে ব্যাট করছেন।

আগের দুই ম্যাচে রান পাননি লিটন। তবে এই ম্যাচে তার ব্যাট হাসছে।

শূন্য রানে ফিরে গেলেন নাঈম

প্রথম বলে জীবন পেয়েছিলেন নাঈম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছিলেন। কিপারের হাতে ধরা পড়তে পারতেন।

পরের বল অন সাইডে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ২ বল খেলে কোনো রান তিনি করতে পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে এর আগে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে চাপে পড়ে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা।

আজ তৃতীয় ও শেষ ম্যাচে কেমন করবে বাংলাদেশ? এ ম্যাচে বাংলাদেশ দলকে অবশ্যই জিততে হবে। রান রেটে এগিয়ে থাকতে হলে জয়টিও হতে হবে বড়।

ওমানের সঙ্গে ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন নাঈম শেখ। সাকিবের ব্যাট থেকেও এসেছিল রান। এ ম্যাচেও তাই নাঈমের ব্যাটের দিকে দৃষ্টি থাকবে সবার।

বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে হলে এই ম্যাচে বড় জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পিএনজি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023