শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

আফগান নারী খেলোয়াড়কে শিরশ্ছেদ করলো তালেবান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে চলে যাওয়ার পর সাধারণ মানুষদের মতো দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তায় ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে নারী খেলোয়াড়দের মাঝে। কারণ আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা। চাঞ্চল্যকর এ খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের ফার্সি ভাষার সংস্করণে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ভলিবল খেলা ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে রাজধানী কাবুলে তালেবানরা তার শিরশ্ছেদ করে। এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন আফগান নারী জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)।

তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন তালেবান সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়।

সুরায়া আফজালি বলেন, তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর, নারী খেলোয়াড়রা নিরাপত্তা হুমকির সম্মুখীন হন। তাদের খোঁজে বিভিন্ন শহরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় তালেবানরা। যেসব নারী আন্তর্জাতিক ও দেশে কোনো খেলায় অংশ নিয়েছেন তারা হুমকির মধ্যে রয়েছেন।

আফগান কোচ আরও জানান, তালেবানরা ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতঙ্কে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023