শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ছুটির দিনে এসএমএস, টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে এসে তা না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। আজ বুধবার শেরেবাংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকা কেন্দ্রে যাওয়ার এসএমএস পেয়ে অনেক প্রবাসী কর্মী সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন। কিন্তু আজ ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির দিন হওয়ায় সেখানে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। তাই টিকা না পেয়ে সেখানে যাওয়া প্রবাসী কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।

আড়াইশ মতো লোক সেখানে জড়ো হয়েছিলেন উল্লেখ করে উৎপল বড়ুয়া জানান, ‘আমরা গিয়ে তাদের বুঝিয়ে বলেছি। এরপর তারা শান্ত হয়েছেন। এখন তারা চলে যাচ্ছেন।’

‘থাকার জায়গা নেই’, তবু যশোর থেকে ঢাকায় ছুটে এসেছেন তাদের একজন যশোরের নোয়াপাড়া থেকে আসা জসিম উদ্দিন। সিঙ্গাপুরে একটি স্টিল কারখানায় চাকরি পেয়েছেন। ভিসার কাজ সম্পন্ন করতে টিকা নিতে এসে বিপাকে পড়েছেন তিনি।

জসিম উদ্দিন বলেন, ‘খুলনা এবং যশোর জেলায় মডার্না এবং ফাইজারের টিকা পেতে দেরি হবে- এমন তথ্য পেয়ে আমি ঢাকার কেন্দ্রে নিবন্ধন করেছি। কারণ সিঙ্গাপুরে আমার কোম্পানিকে টিকা কার্ড মেইল করে পাঠালে তারপর তারা ভিসার জন্য কাগজ পাঠাবে। সিঙ্গাপুরে যেতে হলে ফাইজার অথবা মডার্নার টিকা নেওয়া থাকতে হবে।…আমি তাড়াতাড়ি হবে মনে করে ঢাকায় টিকা নিতে চাইলাম, কিন্তু এখন তো উলটো ঝামেলা হয়ে গেল।’

তিনি বলেন, ‘ঢাকায় আমার থাকার কোনো জায়গা নেই। টাকা খরচ করে এত দূর এসেছি, ভেবেছিলাম টিকা নিয়ে আজই যশোর চলে যাবো। আজ যে টিকা দেওয়া হবে না-এ রকম কোনো মেসেজ দেওয়া হয়নি। এখানে এসে কোন নোটিশও টাঙানো দেখিনি।’ দুই ডোজ টিকা নেওয়া থাকলে প্রবাসী শ্রমিকদের জন্য বিধিনিষেধ শিথিল করছে অনেক দেশ।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, ‘যারা আজ টিকা পাননি, তারা যে কোনদিন নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। নির্দিষ্ট দিনে পাননি বলে তাদের আর টিকা দেওয়া হবে না এমন কোন বিষয় নেই।’

ছুটির দিনে কেন টিকার এসএমএস পাঠানো হলো- এমন প্রশ্নের উত্তরে কিছু জানাতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

এর আগে এ বছরের জুন মাসে টিকা না পেয়ে বেশ বড় ধরনের বিক্ষোভ করেছিলেন প্রবাসী কর্মীরা। এরপর বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছিল যে প্রবাসী শ্রমিকরা করোনাভাইরাস প্রতিরোধী টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং তাদের ক্ষেত্রে বয়স ভিত্তিক নিয়ম প্রযোজ্য হবে না।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023