শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রাতে আসছে সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

চীন থেকে টিকার আরও একটি বড় চালান দেশে আসছে রাতে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাত অর্থাৎ ২১ অক্টোবরের প্রথম প্রহরে চীনের সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজসহ ২০ লাখ ডোজ টিকার চালান আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ আজ রাতে চীনের সিনোফার্মের ৫৫ লাখ টিকার চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্ট এর মাধ্যমে সাত লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় সর্বমোট নতুন আরো ৫লাখ ৬২হাজার ২৭৪জন টিকা গ্রহণ করেন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৮৮লাখ ১হাজার ৫৫জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে প্রথম ডোজের ৩কোটি ৯১লাখ ৬৮ হাজার ৯৪৮জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ১কোটি ৯৬লাখ ৩২ হাজার ৫৯
১০৭জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো পাঁচ কোটি ৮৮ লাখ এক হাজার ৫৫ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023