শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পীরগঞ্জে হামলার ঘটনায় আরও ১১জন গ্রেফতার

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে আরও ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের  আদালতে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ঘটনার পর পরই রাতভর অভিযান চালিয়ে ৪২জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পরদিন ফেসবুক কমেন্টসে পবিত্র কাবা শরীফের ব্যঙ্গচিত্র পোস্টের অভিযোগে পরিতোষ সরকার নামে সনাতন ধর্মাবলম্বী এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫৪ জন।

 

মঙ্গলবার সকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা রুজু হয়। দুটি মামলার বাদী পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এই মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। এই মামলায় ঘটনার পর আটক ৪৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

 

অপর মামলাটি হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন। এই মামলায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে জয়পুর হাটের পাঁচবিবি থেকে আটক পরিতোষকে গ্রেপ্তার দেখানো হয়।তিনি  ১৬৪ ধারায় ফেসবুকে পোস্টের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।   এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে জয়পুর হাটের পাঁচবিবি থেকে তাকে আটক করা হয়।

 

রোববার দুপুরের দিকে পরিতোষের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা দুটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023