শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

হামলায় জড়িতদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাকশন নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় যারা জড়িত ‘তাদের অবশ্যই ধরতে হবে’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ অ্যাকশন নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সচিব বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি।

‘ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করেন’- সেজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কিছু লিখলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কুমিল্লার ঘটনায় তদন্ত হচ্ছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এদিকে রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023