শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

অপেক্ষার প্রহর শেষ! বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

টুর্নামেন্টটি দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে আটটি দল খেলবে।

গ্রুপ এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া
গ্রুপ বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান
প্রতিটি দল তার গ্রুপের প্রতিপক্ষ দলের সঙ্গে একবার করে খেলবে। আল আমেরাত, শারজাহ এবং দুবাইয়ে ১২টি ম্যাচ খেলার পর দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার টুয়েলভে খেলবে। সেখানে তারা টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দলের সঙ্গে যোগ দেবে।

সুপার টুয়েলভে দলগুলো পুনরায় দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

গ্রুপ ১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১ এবং বি২
গ্রুপ ২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বি১ এবং বি২

পুনরায় প্রতিটি দল তাদের গ্রুপের প্রতিপক্ষ দলের সঙ্গে একবার করে খেলবে। এই পর্বের ৩০টি ম্যাচ শারজাহ, আবুধাবি এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের দুটি শীর্ষ দল সেমিফাইনালে খেলবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023