হাসপাতালে বিল ক্লিনটন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
?????????????????????????????????????????

ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তবে তার মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিল ক্লিনটন করোনা আক্রান্ত নন।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় গত মঙ্গলবার ভর্তি হন বিল ক্লিনটন। ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সুস্থ ও প্রাণবন্ত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা।

যদিও বিষয়টি স্পষ্ট নয় কী চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন, তবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নিচ্ছিলেন। নিয়মিত চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হন তিনি। দুইদিনের চিকিৎসাসেবার পর এখন তিনি ভালোবোধ করছেন বলেও জানানো হয়েছে।

এদিকে, ইউসি ইরভিন মেডিকেল সেন্টার, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিউইয়র্ক মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা জানিয়েছে, শিগগিরই হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023