শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বিশ্বে করোনাভাইরাসে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৪৮১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৮ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৮৮০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৭১৪ জনে।

অপরদিকে গত ২৪ ঘণ্টা ৪ লাখ ৩০ হাজার ৮০৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ২১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ১ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ২০৯ জনে। আর ১ হাজার ৮১৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ২১৭ জনে। আর ৭ লাখ ৩৯ হাজার ৭৬২ জন মারা গেছেন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৬৮০ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৬৯ জনের। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৪৯ জনের। এর মধ্যে ৬ লাখ ১ হাজার ৬৪৩ জন মারা গেছেন।

তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

অপরদিকে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৩০ জন। আর ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। ওই বছরেরই ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয় ওই মাসেরই ১৮ তারিখে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023