মহানবী (সা.)’র ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু, অভিযোগের তির লস্কর-ই-তৈয়্যেবার দিকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্টের মৃত্যুর পেছনে জঙ্গীগোষ্ঠি লস্কর-ই-তৈয়্যেবার হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন বলছে, গাড়ি দুর্ঘটনায় নিহত কার্টুনিস্ট লারস ভিল্কসের এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এর পেছনে লস্কর-ই-তৈয়্যেবার জঙ্গি নেতা সাজিদ মীরের হাত রয়েছে।

জিহাদী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবা প্রথমবারের মতো আলোচনায় আসে ২০০৮ সালে, মুম্বাই হামলার পর। এই হামলার মূল নীতিনির্ধারক ছিল এই সাজিদ মীর। অনেকেই মনে করছেন, ভিল্কস যে বিতর্কিত কার্টুনটি এঁকেছিলেন, তার প্রতিশোধ নিতেই এই গাড়ি দুর্ঘটনার আদলে সুইডিশ কার্টুনিস্টকে হত্যা করা হয়েছে।

বিতর্কিত ওই কার্টুনটি প্রকাশিত হয় ২০০৭ সালে। এটি প্রকাশ হলে দুনিয়াজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন দেশের মুসলমানরা। উদ্ভূত পরিস্থিতিতে একপর্যায়ে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেলডট।

উল্লেখ্য, গত রোববার সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হন। পুলিশের গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লারস ভিল্কস এবং গাড়িতে থাকা আরও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023