শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত দুই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে সুয়াগাজী ভাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুরের জামিল (৩২) ও ভাটপাড়ার মোজাম্মেল (৩৩)।

উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ডভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রামমুখী ছিল। ধারণা করা হচ্ছে চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023