শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

তিন দিনে পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা!

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

হঠাৎ করেই পিঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সোমবার (০৪ অক্টোবর) সকালে রাজধানীর ভাটারা, মিরপুরের বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল, হঠাৎ করেই কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।

এদিকে পিঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরে হঠাৎ করেই অস্বাভাবিক ভাবেই বেড়েছে পিঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। হঠাৎ করে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত তিন দিন আগেও ফরিদপুরের বিভিন্ন খুচরা বাজারগুলোতে পিঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হতো ২৫ থেকে ২৮ টাকায়। গত শুক্রবার থেকে ফরিদপুরের বিভিন্ন বাজারগুলোতে পিঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে। গতকাল জেলার বিভিন্ন হাট বাজারগুলোতে প্রতি কেজি পিঁয়াজ ২০ টাকা করে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০/৬২ টাকায়। হঠাৎ করে কেজিতে ২০/২২ টাকা বেড়ে যাওযার তেমন কোনো কারণ জানাতে পারেনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রাখী ব্যবসায়ীরা পিঁয়াজ বাজারে না ছাড়ার কারণেই পিঁয়াজের দাম বেড়েছে।
পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। তাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পিঁয়াজ মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশা করছে। এ বিষয়ে প্রশাসনের প্রতি বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023