শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

জামালপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ডেস্ক রিপোর্ট

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কান্দারচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের।

নিহতরা হলেন- উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের ভোলা সরদারের ছেলে সুন্দর আলী (৬৫), তার নাতি রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৬)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন সুন্দর আলী ও ফিক সরদার। একপর্যায়ে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে মোশারফ হোসেন বজ্রপাতে আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023