আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সাথে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েক দিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

মুজাহিদ বলেন, যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে তালেবানের সাথে আলোচনা করতে হবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়-পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সাথে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023