ভারতে ফের বাড়ছে মৃতের সংখ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জনে।

একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩৭৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৭৫১ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশটিতে মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে আশঙ্কাজনক ভাবে বাড়ছে মৃতের সংখ্যা। একদিনের ব্যবধানে মঙ্গলবার মৃত্যুর সংখ্যা বেড়ে এক লাফে ছাড়িয়েছে পৌনে চারশ।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এদিকে সংক্রমণ কিছুটা বাড়লেও সর্বশেষ একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ১৭৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৫২০ জনে। ১৯৪ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮৪ শতাংশ (০.৮৪%) বর্তমানে সক্রিয় রোগী। মঙ্গলবারের তুলনায় বুধবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হারও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023