ইনজেকশন দেওয়ার পর অসুস্থ ১৫ শিশু, হাসপাতালে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

হাসপাতালে আসা সাধারণ জ্বর–সর্দি উপসর্গের কয়েকজন শিশুকে ইনজেকশন দেওয়া হয়। এতে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ে তারা। প্রায় ১৫ জন শিশুর এ সমস্যা হয়। যা শেষপর্যন্ত গড়ায় বিক্ষোভে।

ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় ওই হাসপাতালে তুমুল বিক্ষোভ হয়। পরবর্তীতে তাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওই ১৫ শিশুকে ইনজেকশন দেওয়া হয়েছিল।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, জ্বর–সর্দির উপসর্গ নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ভর্তি হয় ৪৫ শিশু। তখন তাদের ইনজেকশন দেওয়া হয়। বিকেলে ফের একই ইনজেকশন দেওয়া হয়। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে একের পর এক শিশু। যার সংখ্যা ১৫ জন পর্যন্ত গড়ায়।

এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, সাত শিশুকে অন্যত্র নিয়ে গিয়েছেন আতঙ্কিত অভিভাবকরা। তবে হাসপাতালে ভর্তি বাকি আট শিশু এখন সুস্থ ও ভালো আছে। কেন এমন হলো তা জানতে ইনজেকশনের ভায়াল পরীক্ষার জন্য আলাদা করে রাখা হয়েছে।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে। সবাই এখন ঠিক আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023