বিশ্বে করোনায় সুস্থতার সংখ্যা ২০ কোটি ৭০ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় মারা গেছেন আট হাজার ১৬৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৫ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ছয় হাজার ৮৬১ জনের। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২২ হাজার ৬৪৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ কোটি ৭০ লাখ ২৬ হাজার ২৭২ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে চার কোটি ৩২ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে চার লাখ ৪৫ হাজার ৮০১ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৮ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৮১৪ জন। এদের মধ্যে ১৬২৭ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।

এরই মধ্যে বেশিরভাগ দেশ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। তুলে নেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে কিছু কিছু ক্ষেত্রে কোয়ারেন্টাইন এবং বেশিরভাগ ক্ষেত্রে টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023