শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

১৩ কোটি টাকার লটারি জিতলেন অটোচালক!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

লটারি জিতে রাতারাতি এক অটোচালক হয়ে গেলেন কোটিপতি! দিন দশেক আগে লটারির টিকিট কেটেছিলেন তিনি। সোমবার তার ফল প্রকাশিত হয়। ফল দেখতে গিয়ে অটোচালক জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।

ঘটনাটি ভারতের। দেশটির কেরালার মারাডুর বাসিন্দা ওই অটোচালক। তার নাম জয়পালান পি আর।
রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কি না।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভাল লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি।”

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। রবিবার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। কেরালাজুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১৩ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৮ কোটি টাকা। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023