ক্যামেরুনে বিদ্রোহীদের গুলিতে ১৫ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের গুলিতে ১৫ জন সেনা এবং বেশকিছু সাধারণ নাগরিক মারা গেছেন। খবর আল জাজিরার।

১৬ সেপ্টেম্বরের এ ঘটনা ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে বিদ্রোহীরা সেনাদের একটি বহরে হামলা করে। অন্য একটি বহরে একইভাবে বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়। এর ফলে দুই হামলায় অন্তত ১৫ সেনার মৃত্যু হয়।

দেশটিতে অনেকগুলো সশস্ত্র গ্রুপ স্বাধীনতার দাবিতে লড়াই করছে। সেখানে এরই মধ্যে ৭ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অন্তত চার হাজার বেসামরিক মানুষের প্রাণও গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023