বিশ্ব করোনা পরিস্থিতির উন্নতি, কমেছে মৃত্যু-সংক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বে গত একদিনে করোনায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৬ হাজার ৭৬৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৪৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার মানুষ। নতুন শনাক্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৮১২ জনে। গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও সংক্রমণ।

রোববার ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৭ লাখ। এদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫৬২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৮৬৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৪৭ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১৪১৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এরই মধ্যে বেশিরভাগ দেশ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। তুলে নেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে কিছু কিছু ক্ষেত্রে কোয়ারেন্টাইন এবং বেশিরভাগ ক্ষেত্রে টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023