শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানীতে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই হামলা হয়েছে বলে প্রদেশটির নিরাপত্তা কর্মকর্তারা। যে এলাকায় হামলা হয়েছে, তার বেশ কাছেই মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান।

কুর্দিস্তানের আইনশৃঙ্খলা কর্মকর্তারা প্রাথমিকভাবে জানায়, এরবিলের বিমানবন্দরের কাছে রকেট হামলা হয়েছে। অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে। পরে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরে রকেট নয়, ড্রোন হামলা হয়েছে। যে ড্রোনগুলো এক্ষেত্রে হামলাকারীরা ব্যবহার করেছে, সেগুলো বিস্ফোরকবাহী লাদেন ড্রোন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা এরবিল বিমানবন্দর এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023