শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

খোলার একদিন আগেই বিদ্যালয়ে চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একদিন আগে নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত হতে ভোরের যেকোনো সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি হয়েছে। জানাগেছে, পৌরসভার প্রাণকেন্দ্রে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার সিদ্ধান্তের পর এক সপ্তাহ ধরে স্কুল পরিচ্ছন্নতার কাজ করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে স্কুল ধোয়া-মোছার কাজ। শুক্রবার রাতের কোনো এক সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙ্গে কক্ষের ভিতরে থাকা সিসিটিভি মনিটর, ডিভিআর, সিসি ক্যামেরা, কম্পিউটার সেট, রাউটার, অণু ও জাতীয় পতাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় চোরেরা আলমিরার তালা ভাঙ্গলেও কোন কিছু নেয় নি। শনিবার সকালে স্কুল খুলতে এসে অফিস সহায়ক কাম প্রহরী রুবেল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙ্গা দেখতে পেয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু ও সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল তাৎক্ষনিক স্কুলে এসে পুলিশে খবর দেন। স্থানীয়রা জানিয়েছে এর আগেও একাধিক বার এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল এর আগেও বিদ্যালয় চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে সেই সময় বিষয়টি মীমাংসা করা হয়েছিলো। কারণ যে চুরি করেছিলো সে ছিল প্রতিবন্ধী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু জানান, চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে থানায় অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা (ওসি তদন্ত) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023