গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর গাইবান্ধার সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।প্রধান হিসাবে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, গাইবান্ধা জেলার জেলা প্রশাসক আবদুল মতিন।এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকিতুর রহমান(রাফি), স্পেশাল অলিম্পিকস এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অফিসার-ইনচার্জ এ,কে, এম মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ক্রীড়ানুরাগী,সুধীজন,স্পেশাল অলিম্পিকসের ক্রীড়াবিদ বৃন্দ উপস্থিত ছিলেন।