শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আগামী বছরের শুরুতে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শেষ হবে : দোরাইস্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী বছরের শুরুতে ২/৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ কাজ শেষ হবে।

বুধবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, সড়কপথ ভাল করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দু’দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দু’দেশই উপকৃত হবে। এটা আমাদের দু’দেশের বন্ধুত্বের জন্যও ভালো হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, গত চারমাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপোল, পেট্রাপোলের মতো এ বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে।
ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভ্যাকসিনও সরবরাহ করা যাবে।

পর্যটন ভিসা চালু প্রসঙ্গে বিক্রম দোরাইস্বামী বলেন, এটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বর্তমানে পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। দু’দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দু’দেশের যাত্রীদের সুবিধা হবে।

বিক্রম দোরাইস্বামী দু’দিনের সফরে ভারতের আসাম যাবেন বলে সাংবাদিকদের জানান। এর আগে, তিনি সড়কপথে ঢাকা থেকে দুপুর ১টায় আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023