শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সব ধরনের খেলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করলো তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালেবানের সাংস্কৃতিক কমিশন। আজ বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না। ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না।

তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না।
আইসিসির অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এ ব্যাপারে তালেবান আপোষ করবে না।

অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গত মাসে এক গণমাধ্যমকে জানিয়েছিলেন ওয়াসিক। চলতি বছরের শেষের দিকে পুরুষদের জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। ওই সফরে পুরুষ ক্রিকেট দল যেতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়াসিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023