শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

খুব শিগগিরই প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ‘আইএনএস অন্বেষ’-এর।

সমুদ্রের ওপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ। বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র দেশেই এই সুবিধা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারতও।
ফ্লোটিং টেস্ট রেঞ্জ বা ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে একটি জাহাজ। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই জাহাজের নকশা বানিয়েছে।

বিশালাকার এই জাহাজ দৈর্ঘে ২০০ মিটার, চওড়ায় ৬০ মিটার এবং এর আয়তন প্রায় দশ হাজার টন।

এই জাহাজে একটি ‘ইলেক্ট্রো-অপটিক্যাল মিসাইল ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে। রয়েছে একটি র‌্যডার। সঙ্গে একটি লঞ্চ প্যাড, একটি মিশন নিয়ন্ত্রক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তার গতিবিধি নজরে রাখার ব্যবস্থাও রয়েছে এতে।

দেড় হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই জাহাজটি। অর্থাৎ ভারতের গুজরাট উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে তা পাকিস্তান বা আফগানিস্তানের কোনও লক্ষ্যে আঘাত হানতে পারবে।

সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় থাকায় এখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে মানুষের বসতির কোনও রকম ক্ষতির সম্ভাবনা একেবারেই নেই।

এই জাহাজের লঞ্চ নিয়ন্ত্রক কেন্দ্র খুব সহজেই ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে সমুদ্রের মাঝে কোনও রকম বাধার সম্মুখীনও হতে হয় না। যাত্রীবাহী বা মালবাহী জাহাজের গতিপথ এড়িয়েও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে এর।

২০১৫ সাল থেকে এই ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। ২০২০ সাল নাগাদই পরীক্ষামূলক উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু কিছু কারণে এতদিন তা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই সেটি হতে চলেছে।

ভারত ছাড়া আমেরিকা এবং চীনের কাছেও এমন ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। ভারতের এই ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি আপাতত উড়িষ্যা উপকূলের কাছে রাখা থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023