শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন
বিশ্বে কয়েকশ’ কোটি শিশুর শিক্ষা চরম ঝুঁকিতে
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বের এক চতুর্থাংশ দেশে কয়েকশকোটি শিশুর শিক্ষা ধ্বসে পড়ার চরম অথবা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বৈশ্বিক সংস্থাটি সেভ দ্য চিলড্রেন। সোমবার শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে।

গবেষণায় প্রাপ্ত তথ্যউপাত্তের ভিত্তিতে সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন, কোভিড১৯ ভ্যাকসিনের ঘাটতি, বাস্তুচ্যুতি, বিদ্যালয়ে হামলা ডিজিটাল সংযোগের সংকটের মতো নানা কারণে বিদ্যালয়ে শিশুদেও পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৪৮টি দেশে শিক্ষা ধ্বসে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, ওইসব দেশে নতুন শিক্ষাবছর শুরু হতে চলেছে; কিন্তু কোভিড১৯ এর নিরাপত্তামূলক ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছে না শিক্ষার্থীরা।

শিক্ষা গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পেছনে আরও কারণ হিসেবে বিশ্ব সংস্থাটি বলছে, করোনা মহামারির কারণে অর্থনৈতিক প্রভাব শিক্ষা ব্যবস্থার উপর অব্যহতভাবে আঘাত শিশুদের বিদ্যালয়ে উপস্থিত হওয়াকে বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদনে বলা হয়, মহামারির কারণে বিশ্বের ২৫ কোটি ৮০ লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ রেখেছে, যারা হয়তো আর বিদ্যালয়ে ফিরবে না। বৈশ্বিক শিক্ষাসংকটের দিকে নজর দেয়ার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সেভ দ্য চিলড্রেন বলছে, বিশ্বের ৯০ শতাংশ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার দেশ কঙ্গো, নাইজেরিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান, মালি, লিবিয়া এশিয়ার আফগানিস্তানে শিক্ষা ব্যবস্থা চরম ঝুঁকিতে রয়েছে। সিরিয়া ইয়েমেনের পরিস্থিতি আরও খারাপ।

কোন শিশুরা বেশি ক্ষতির মুখে রয়েছে? সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা ইতোমধ্যে জানি যে, কোভিড১৯ এর কারণে স্কুল বন্ধ হওয়ায় দারিদ্র শিশুরা বেশি ক্ষতির মুখে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে আটটি পরামর্শ দিয়েছে সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে রয়েছে, শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে; বাদ পড়া শিশুদের ফেরানোর দিকে নজর দিতে হবে; বিদ্যালয়ে সমতা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023