শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে আমরা আবারও ফিরব, বললেন মার্কিন সিনেটর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে মার্কিন সেনারা আবারও আফগানিস্তানে ফিরবে। সোমবার বিবিসির হার্ডটক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদেরকে আবারও যেতে হবে, কারণ (সন্ত্রাসের) হুমকি হবে বিস্তৃত।’

‘তালেবানরা নতুন বা সংস্কার হয়নি’ উল্লেখ করে হার্ডটক অনুষ্ঠানে লিন্ডসে গ্রাহাম বলেন, ‘তারা (তালেবান) আল কায়েদাকে নিরাপদ আশ্রয় দিতে যাচ্ছে।’ এতে বিশ্বব্যাপী আল কায়েদা হামলার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় গ্রাহাম বলেন, ‘আমার আফগানিস্তানে আবারও ফিরবো, যেভাবে আমরা ইরাক ও সিরিয়ায় ফিরবো।’ এ সময় হার্ডটক অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকার জিজ্ঞেস করেন, আপনি তাহলে বুঝাতে চাচ্ছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে সেনা মোতায়েন করবেন আপনারা?

জবাবে রিপাবলিকান দলের এ সিনেটর বলেন, ‘আমাদেরকে এটা করতে হবে, করতেই হবে। কারণ (হামলার) হুমকি বৃহৎ আকার ধারণ করবে।’

পাঞ্জশির উপত্যকার প্রসঙ্গ টেনে মার্কিন সিনেটর বলেন, ‘দেখুন সেখানে কী অবস্থা! তালেবানরা আফগানিস্তানকে শাসন করতে পারবে না। আফগানরা তাদের ঘৃণা করে।’

তিনি বলেন, ‘যদি আইএস (ইসলামিক স্ট্যাট) তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে, তাহলে কি হবে? তারা বেশ বড় হয়ে আগ্রাসন চালাবে, তখন আফগানিস্তানের শাসন ব্যবস্থা খণ্ড খণ্ড হয়ে পড়বে, যেটা পশ্চিমাদের সেখানে হামলা চালাতে উপযুক্ত পরিবেশ তৈরি করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023