শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে গৃহযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের পাঞ্জশিরে যে সংঘাত শুরু হয়েছে, তা অদূর ভবিষ্যতে দেশটিকে গৃহযুদ্ধের পথে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।

শনিবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার সামরিক অভিজ্ঞতা বলছে আফগানিস্তান সম্প্রতি যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে তা গৃহযুদ্ধে রূপ নিতে পারে, এবং আফগানিস্তানের সব শক্তিকে একত্রিত করে তালেবান বাহিনী আদৌ কখনও একটি সরকার গঠন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

তিনি আরও বলেন, যদি আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়, আল কায়দা নেটওয়ার্ক আবার নিজেদের সংগঠিত করা শুরু করবে, আইএসও চুপচাপ বসে থাকবে না। আর এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের প্রভাবে আফগানিস্তানসহ বিশ্বজুড়ে অসংখ্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর উত্থান ঘটা খুবই স্বাভাবিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023