শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় গোলাগুলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালেবান যোদ্ধা ও তালেবানবিরোধীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। মোহাম্মদ জালাল নামে তালেবানের এক শীর্ষ কর্মকর্তার টুইটার অ্যাকাউন্টে করা পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

যদিও এখনও এ ঘটনার সত্যতা অন্য কোনো ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পঞ্জশির উপত্যকা। তালেবানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, পঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধা সেখানে রয়েছে। সম্প্রতি সেখানে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করে বলে জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে উত্তর কাবুলের পঞ্জশিরে বিক্ষোভ করে। কয়েকদিন আগে তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াই করার জন্য।

আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ। তালেবানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023